অটোমোবাইল বাজার
অটোমোবাইল বাজারে নতুন সংযোজন ‘সুপার সেল কার বাজার’
অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগ বাড়ানো এবং নিয়মিত একটি আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে এ আয়োজন। এখানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেলের পাশাপাশি ব্র্যান্ড, ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে কেনাবেচা ও অর্থায়নসংক্রান্ত সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।